যশোর বেনাপোল সীমান্তে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: মোঃ মোস্তাফিজুর রহমান রুবেল

এলাকা: বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামে ধানক্ষেত থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ স্থানীয়দের খবরের পেয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর হত্যা করে মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে গেছে।
নিহতের গায়ের রং শ্যামলা। তার পরনে ছিল কালো ট্রাউজার এবং অ্যাশ রঙের গেঞ্জি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে এঘটনার দ্রুত তদন্ত সাপেক্ষে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট

এলাকা: ডেস্ক

test