তথ্য ও সম্প্রচার স্থায়ী কমিটির সভাপতি আমানউল্লাহ আমানের সঙ্গে বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের শুভেচ্ছা বিনিময়

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট

এলাকা: ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-২ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় চেয়ারম্যান, তাজাখর-এর সম্পাদক ও দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক কায়সার হাসান।

সম্প্রতি আমানউল্লাহ আমান এমপির সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের বিষয়ে কায়সার হাসান বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় নতুন দায়িত্বে আমানউল্লাহ আমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন।

তিনি বলেন, “গণমাধ্যম ও সাংবাদিক সমাজের স্বার্থে আমানউল্লাহ আমান এমপির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁর নতুন দায়িত্বে আমরা সফলতা কামনা করি।”

এ সময় সাংবাদিক কায়সার হাসান আমানউল্লাহ আমান এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মময় জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট

এলাকা: ডেস্ক

test