শিক্ষাই জাতির মেরুদণ্ড -সানজিদা ইসলাম এমপি

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট

এলাকা: ডেস্ক

ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এমপি বলেছেন, শিক্ষাই
জাতির মেরুদণ্ড। যে জাতি যতো বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত। সেই
লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার মান উন্নয়নের জন্য পদক্ষেপ
গ্রহণ করেছেন। তিনি আজ বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন আয়োজিত
ক্ষিার্থী সনদ প্রদান অনুষ্ঠানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা এ
কথা বলেন। মো: আবদুর সবুরের সভাপতিত্বে মিরপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী
আলহাজ্ব মো: রুহুল আমিন। রুহুল আমিন বলেন, শুধু গোল্ডেন প্লাস পেয়ে
উত্তীর্ণ হলে চলবে না। শিক্ষার মান বাড়াতে হলে বই পড়তে হবে। জ্ঞানার্জনের
জন্য বই পড়ার বিকল্প নাই। লেখাপাড়ার পাশাপাশি লেখাধূলা ও সাংস্কৃতিক
কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে হবে। আমাদের শিক্ষা যেন ধর্ম বিবর্জিত না
হয়। শিশু কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ডে চালিয়ে
যেতে হবে। সভায় বক্তৃতা করেন, উক্ত সংগঠনের উপদেষ্টা ইকবাল হোসেন চৌধুরী,
মো: আবদুল হালিম, কাজী ইকবাল আকবর, মোস্তফা জগলুল পাশা পাপেল, মেজর (অব:)
আবু মোতাহার মো: সোহেল, আলহাজ্ব শাহ আলম নুর, মো: সিরাজ হোসাইন এসএমএম
শাহীন ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট

এলাকা: ডেস্ক

test