অসুস্থ বিএনপি নেতা নাসির উদ্দীন নাসুকে দেখতে হাসপাতালে আল মুজাহিদ মল্লিকের নেতাকর্মীরা

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: মোঃ মামুন

এলাকা: নারায়ণগঞ্জ প্রতিনিধ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিকের নির্দেশে অসুস্থ বিএনপি নেতা নাসির উদ্দীন নাসু’কে দেখতে হাসপাতালে যান দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন নাসু অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে তার পাশে দাঁড়ান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় নেতাকর্মীরা নাসু ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার আরোগ্য লাভের জন্য দোয়া করেন।
এদিকে আল মুজাহিদ মল্লিক নেতাকর্মীদের মাধ্যমে নাসির উদ্দীন নাসুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

সকলের কাছে আহ্বান জানানো হয়েছে—আল্লাহ যেন নাসির উদ্দীন নাসুকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট

এলাকা: ডেস্ক

test