সোনারগাঁয়ে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট

এলাকা: সোনারগাঁও প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া এলাকায় মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে মো. হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। পরে আহত অবস্থায় হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার সন্ধ্যায় বস্তল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি পদকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, এলাকার জামাল উদ্দিনের ছেলে রোকনের সঙ্গে দাইয়ানের ছেলে হোসেনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যার দিকে রোকনসহ একদল ব্যক্তি হোসেনের বাড়িতে প্রবেশ করে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা হোসেনের বাড়িঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। পরে বাড়ির দেয়ালে কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগও উঠেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত হোসেনের বোন ইয়াসমিনের দাবি, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ঘরে থাকা নগদ কয়েক লাখ টাকা ও আনুমানিক ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত রোকনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দীন বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে গুলিবর্ষণের বিষয়ে পুলিশ নিশ্চিত কোনো তথ্য পায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট

এলাকা: ডেস্ক

test