সোনারগাঁয়ে নির্বাচনী আমেজ তুঙ্গে, জনপ্রিয়তার শীর্ষে আল মুজাহিদ মল্লিক

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: মোঃ মামুন

এলাকা: ডেস্ক

সোনারগাঁ উপজেলা নির্বাচনে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড, আর ওয়ার্ড থেকে গ্রাম—সব জায়গায় ছড়িয়ে পড়েছে নির্বাচনের আমেজ। সাধারণ মানুষের মুখে মুখে এখন শুধু নির্বাচন আর সম্ভাব্য প্রার্থীদের আলোচনা।
বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম ঘুরে দেখা গেছে, ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণ বেশ চোখে পড়ার মতো। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় জনজীবনে এসেছে নতুন প্রাণচাঞ্চল্য।
এদিকে মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক এবং ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত আল মুজাহিদ মল্লিক।
উপজেলার বিভিন্ন স্থানে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান পদে আল মুজাহিদ মল্লিককে দেখতে চান অনেকেই। তার দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, জনসেবামূলক ভূমিকা এবং মানুষের পাশে থাকার মানসিকতা তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।
স্থানীয়দের মতে, নির্বাচনে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বই এখন সময়ের দাবি। আর সেই বিবেচনায় আল মুজাহিদ মল্লিককেই তারা এগিয়ে রাখছেন।
উপজেলা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারণার গতি। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত জনগণের ভোটে কে বসেন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যানের আসনে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট

এলাকা: ডেস্ক

test